কানাডার সবচেয়ে বড় শহরটি হচ্ছে টরন্টো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টরন্টো শহর
টরন্টো শহর

সঠিক উত্তর  অংশ-১৯
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে ৫ নং প্রশ্নটি থাকবে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ’ এর ওপর। অনুচ্ছেদটি পড়ে উত্তর লিখতে হবে।
দেখে এলাম নায়াগ্রা
১০. কানাডার সবচেয়ে বড় শহরটির নাম কী?
ক. নায়াগ্রা খ. টরন্টো গ. টোকিও ঘ. টিরেন্ট উত্তর: খ. টরন্টো।
১১. ‘ওই দেশের রাস্তা অসম্ভব ভালো’—কোন দেশের কথা বলা হয়েছে?
ক. কানাডা খ. চীন গ. মিসর ঘ. সুইডেন। উত্তর: ক. কানাডা।
১২. কানাডার রাস্তাগুলো কেমন সোজা?
ক. রেললাইনের মতো খ. আলোক রশ্মির মতো
গ. তালগাছের মতো ঘ. তীরের মতো
উত্তর: ক. রেললাইনের মতো।
১৩. কিসে চড়ে গেলে নিজের ইচ্ছেমতো সবখানে থামা যায় না?
ক. বাসে খ. প্রাইভেট কারে গ. বাইকে ঘ. ট্যাক্সিতে। উত্তর: ক. বাসে
১৪. জলের ধর্ম কী?
ক. ভেজানো খ. ডোবানো গ. গড়িয়ে যাওয়া ঘ. জীবিত করা
উত্তর: গ. গড়িয়ে যাওয়া।
১৫. নিচের কোনটি আলাদা?
ক. বিশ্ব খ. জগৎ গ. পরলোক ঘ. দুনিয়া। উত্তর: গ. পরলোক।
১৬. কিসের জল গড়াতে গড়াতে ক্রমশ নদী হয়ে যায়?
ক. নায়াগ্রার খ. ঝরনার গ. জলপ্রপাতের ঘ. বৃষ্টির
উত্তর: খ. ঝরনার।
১৭. ঝরনার সঙ্গে জলপ্রপাতের প্রধান পার্থক্য কী?
ক. ঝরনা ছোট, জলপ্রপাত বড় খ. জলপ্রপাত ছোট, ঝরনা বড়
গ. ঝরনা পাহাড়ে হয়, জলপ্রপাত নদীতে হয়
ঘ. জলপ্রপাতে জল কম থাকে, ঝড়নায় বেশি থাকে।
উত্তর: ক. ঝরনা ছোট, জলপ্রপাত বড়।
১৮. কোনটি না হলে ঝরনাও হবে না, জলপ্রপাতও হবে না?
ক. ওপর থেকে পাশে জলের পতন খ. ওপর থেকে নিচে জলের পতন
গ. যদি জল ছিটকে না পড়ে ঘ. কৃত্রিম জলের ব্যবস্থা না করলে
উত্তর: খ. ওপর থেকে নিচে জলের পতন।
১৯. ‘গহ্বর’ শব্দের অর্থ কী?
ক. গহিন খ. গর্ত গ. জগৎ ঘ. পতন। উত্তর: খ. গর্ত
২০. ‘কাণ্ডজ্ঞান’-এর মানে কী?
ক. মূলজ্ঞান খ. বিচ্ছিন্ন চিন্তা গ. স্বাভাবিক জ্ঞানবুদ্ধি ঘ. জ্ঞানের চিহ্ন
উত্তর: গ. স্বাভাবিক জ্ঞানবুদ্ধি।
২১. নিচের কোন বাক্যটি সঠিক?
ক. এই পাহাড় নামেনি জলপ্রপাত থেকে
খ. এই জলপ্রপাত থেকে পাহাড় নামনি
গ. এই পাহাড় জলপ্রপাত থেকে নামেনি
ঘ. এই জলপ্রপাত পাহাড় থেকে নামেনি
উত্তর: ঘ. এই জলপ্রপাত পাহাড় থেকে নামেনি।


পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল