কানেক্টিং স্টার্টআপস নিয়ে ইউল্যাবে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউল্যাবে কানেক্টিং স্টার্টআপস নিয়ে আয়োজিত সেমিনারে উপস্থিত ছিলেন বেসিসের কর্মকর্তা ও ইউল্যাবের শিক্ষকেরা।
ইউল্যাবে কানেক্টিং স্টার্টআপস নিয়ে আয়োজিত সেমিনারে উপস্থিত ছিলেন বেসিসের কর্মকর্তা ও ইউল্যাবের শিক্ষকেরা।

নবীন উদ্যোক্তাদের ধারণা সংগ্রহে গতকাল বুধবার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসে (ইউল্যাব) অনুষ্ঠিত হয়েছে ‘কানেক্টিং স্টার্টআপস প্রতিযোগিতা’ শীর্ষক একটি সেমিনার। আয়োজনে ছিল বেসিস স্টুডেন্টস ফোরাম ও ইউল্যাব। কানেক্টিং স্টার্টআপস হচ্ছে নবীন উদ্যোক্তাদের ধারণা বাস্তবায়নে সহযোগিতা করার পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে যোগসূত্র তৈরির একটি প্রতিযোগিতা।
সেমিনারে বক্তারা বলেন, প্রযুক্তিক্ষেত্রে নতুন উদ্ভাবনী ধারণা আপনার থাকলে এ প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। প্রতিযোগিতায় বিজয়ীরা অফিস, অনুদান, মেন্টরশিপ, আইনি সহায়তাসহ বিভিন্ন প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ পাবেন। প্রতিযোগিতাটি যৌথভাবে আয়োজন করেছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ, বেসিস, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ) এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। সহযোগিতায় কাজ করছে বেসিস স্টুডেন্ট ফোরাম ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব)।
ইউল্যাবে আয়োজিত সেমিনারে উপস্থিত ছিলেন বেসিসের সভাপতি শামীম আহসান, বেসিস স্টুডেন্ট ফোরামের আহ্বায়ক আরিফুল হাসান অপু, বেসিসের পরিচালক সামিরা জুবেরি হিমিকা, ইউল্যাবের উপাচার্য ইমরান রহমান, উপ-উপাচার্য জহিরুল হক, রেজিস্ট্রার ফয়জুল ইসলাম, কম্পিউটার সায়েন্স বিভাগের প্রধান সাজ্জাদ হোসাইন প্রমুখ।