শূন্যস্থান পূরণ অংশ-৯
প্রিয় পরীক্ষার্থী, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষার ২ নম্বর প্রশ্নটি থাকে ‘শূন্যস্থান পূরণ’।
অধ্যায়-৮
১০. আমরাও বিদুলার মতো — হব।
উত্তর: দেশপ্রেমিক।
১১. প্রজাদের জয়ধ্বনিতে প্রকম্পিত হলো—।
উত্তর: সৌবীর রাজ্য।
১২. সৌবীর রাজ্যের রানি ছিলেন—।
উত্তর: বিদুলা।
১৩. সঞ্জয়ের ভ্রান্তি দূর হলো — কথায়।
উত্তর: মা বিদুলার।
১৪. একজন দেশপ্রেমিক চিরস্মরণীয় এবং—।
উত্তর: বরণীয়।
১৫. সঞ্জয় যুদ্ধে পরাজিত করলেন —।
উত্তর: সিন্ধুরাজকে।
১৬. দেশপ্রেমের গৌরবে — স্মরণীয় হয়ে রইলেন।
উত্তর: বিদুলা।
১৭. দেশের জন্য জন্ম নেয় —।
উত্তর: গভীর ভালোবাসা।
১৮. শত্রুকে পরাজিত করে — উদ্ধার কর।
উত্তর: হারানো রাজ্য।
অধ্যায়-৯
১. পূজার নানা উপকরণে রয়েছে নানা—।
উত্তর: সৌন্দর্য।
২. অতীতের কৃতি, অতীতের প্রজন্মের এ অবদানকে বলা হয়—।
উত্তর: ঐতিহ্য।
৩. বর্তমান সংস্কৃতিকে—আলোকে সাজানো।
উত্তর: ঐতিহ্যের।
৪. কান্তজির মন্দির — অবস্থিত।
উত্তর: দিনাজপুরে।
৫. মহালয়া একটি ধর্মীয় —।
উত্তর: উৎসব।
৬. আশ্বিন মাসের শুক্লপক্ষে — অনুষ্ঠিত হয়।
উত্তর: দুর্গাপূজা।
৭. শুক্লপক্ষকে বলা হয়—।
উত্তর: দেবীপক্ষ।
৮. মহালয়া দুর্গাপূজা — উৎসব।
উত্তর: আগমনী।
৯. শ্রীকৃষ্ণের অবদান স্মরণ করে — উৎসব শুরু হয়।
উত্তর: দোল।
১০. শ্রীকৃষ্ণ — বিনাশ করেন।
উত্তর: অসুরকে।
১১. অসুর ছিল —।
উত্তর: বুড়ির ঘরে।
১২. দোল উপলক্ষে — খেলা ঐতিহ্যের অনুসরণ।
উত্তর: হোলি।
১৩. বাংলা বছরের শেষ দিন —।
উত্তর: চৈত্রসংক্রান্তি।
১৪. চড়ক পূজা চৈত্রসংক্রান্তির —।
উত্তর: উৎসব।
১৫. চৈত্র মাসজুড়েই — হয়।
উত্তর: মেলা।
১৬. দেব-দেবীদের রূপের ধারণা দিয়েছেন—।
উত্তর: ঋষি-কবিরা।
১৭. পূজা-পার্বণ উপলক্ষে — আঁকা হয়।
উত্তর: আলপনা।
সহকারী শিক্ষক গবর্নমেন্ট ল্যাব. হাইস্কুল, ঢাকা