কান্নার সুফল

আবেগপ্রবণ হলে মানুষের চোখে পানি দেখা দেয়। সেই অশ্রু ঝরার কিছু উপকারী দিকও রয়েছে বলে গবেষকেরা জানিয়েছেন। কান্নায় মানসিক চাপ প্রশমিত হয়। কারণ, চোখের পানির সঙ্গে ম্যাঙ্গানিজের মতো জৈবরাসায়নিক অনেক উপাদান শরীর থেকে বেরিয়ে যায়, যেগুলো মানসিক চাপ সৃষ্টির জন্য দায়ী। কান্না অনেক সময় মানুষের ইতিবাচক আবেগ নিয়ন্ত্রণ করে এবং রক্তচাপ বৃদ্ধির ব্যাপারটা সীমিত রাখে। আবেগজনিত অশ্রু ছাড়াও চোখ থেকে স্বাভাবিক প্রক্রিয়ায় কিছু তরল নির্গত হয়। সেগুলো চোখ পরিষ্কার রাখে এবং চোখের উপরিতলকে মসৃণ বা পিচ্ছিল রাখে। পেঁয়াজের ঝাঁজ বা ধুলাবালুর সংস্পর্শেও চোখ থেকে পানি ঝরে। যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী জোনাথান রোটেনবার্গ ও তাঁর সহযোগীরা এক গবেষণার ভিত্তিতে বলেন, উদ্বিগ্ন অবস্থায় কান্নার মাধ্যমে নারীরা একধরনের প্রশান্তি অনুভব করেন। ওয়াশিংটন পোস্ট।