কাপড় ধুতে, কাপড় শুকাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সময় বাঁচাতে সাহায্য করে ওয়াশিং মেশিন৷ মডেল: নিবেদিতা
সময় বাঁচাতে সাহায্য করে ওয়াশিং মেশিন৷ মডেল: নিবেদিতা

হাতে এমনিতে সময় থাকে না। তারপর বৃষ্টির দিন। কাপড় ধুয়ে শুকানোও বেশ ঝক্কি। ধোয়া থেকে শুকানো—সবই সম্ভব, যদি ঘরে ওয়াশিং মেশিন থাকে৷ সিঙ্গার মেগার ব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, সিঙ্গারের ওয়াশিং মেশিনে তিন বছরের বিনা মূল্যে বাড়িতে গিয়ে সেবা এবং এক বছরের ওয়ারেন্টি দেওয়া হয়৷ এ ছাড়া ট্রান্সকম ডিজিটালের জুনিয়র সেলস এক্সিকিউটিভ অজিত কুমার পোদ্দার বলেন, বাসার এমন স্থানে ওয়াশিং মেিশন রাখা উচিত, যেখানে তেলাপোকা আক্রমণ না করে। নাহলে ভেতরে ঢুকলে মেশিনের সমস্যা হতে পারে৷ যাঁরা ওয়াশিং মেশিন কেনার কথা ভাবছেন, বাজার ঘুরে তাঁদের জন্য খোঁজখবর দেওয়া হলো।
দরদাম

ট্রান্সটেক
সাড়ে ছয় কেজি ওয়াশিং মেশিনের দাম ৮২৫০ টাকা এবং সাড়ে সাত কেজির (টুইন টাব) দাম ১২৫০০ টাকা৷
স্যামসাং
সাড়ে ছয় কেজি ২৮৮০০ টাকা, ৭ কেজির দাম ৫২৫০০ টাকা, সাড়ে সাত কেজি ৫৯০০০ টাকা, ৮ কেজি ডব্লিউ এফ ১৮০৪ ওয়াশিং মেশিনের দাম ৬৩০০০ টাকা, ৮ কেজি ডব্লিউ এফ ৮০৬-এর দাম ৬৪০০০ টাকা, ১২ কেজির দাম ১২৮০০ টাকা।
এ ছাড়া ড্রয়ারসহ অর্থাৎ যেসব ওয়াশিং মেশিনের কাপড় ধুয়ে একবারে শুকিয়ে বের হয়, সেগুলোর দাম: (৭ কেজি + ৪ কেজি) ওয়াশিং মেশিনের দাম ৮৫৫০০ টাকা, (৭ কেজি + ৫ কেজি) ওয়াশিং মেশিনের দাম ৮৮০০০ টাকা, (৮ কেজি + ৫ কেজি) ওয়াশিং মেশিনের দাম ৯৮৫০০ টাকা, (১২ কেজি + ৮ কেজি) ওয়াশিং মেশিনের দাম ১৬২০০০ টাকা।

ওয়ার্লপুল
৬ কেজির দাম ২৮৯০০ টাকা, ৬.২ কেজি স্পিন ৬২১ ওয়াশিং মেশিনের দাম ১৪৬০০ টাকা, ৬.২ কেজি এ-৬৫বি-এর দাম ১৮৯০০ টাকা, ৬.২ কেজি ডব্লিউ/পি-এসিই ওয়াশিং মেসিনের দাম ১৮৯০০ টাকা, সাড়ে ছয় কেজি ১৮৯০০ টাকা এবং ৮ কেজির দাম ৪৩৫০০ টাকা।

সিঙ্গার
৬ কেজি এসটিএস- ৬০এন এর দাম ৮০০০ টাকা, ৬ কেজি এসটিডি-৬০২-এর দাম ৮০০০ টাকা, ৬ কেজি এস ডব্লিউ এম-৬০৯ ওয়াশিং মেশিনের দাম ২২৯০০ টাকা এবং ৮.২ কেজি এসটিএস-৮২২৮ (টুইন টাব) এর দাম ১৩০০০ টাকা৷

বিকো
৭ কেজি ডব্লিউ এম বি-৭১২৪ এর দাম ৪৯০০০ টাকা, ৮ কেজি ডব্লিউ এম বি-৮১২৪-এর দাম ৫৫০০০ টাকা৷

সেবেক
৭ কেজি এস ডব্লিউ এম-৭ এর দাম ১২৭৫০ টাকা৷

এলজি
সাড়ে ছয় কেজি ৩০৫০০ টাকা, ৭ কেজি ৪৬০০০ টাকা, সাড়ে সাত কেজি ৩২৫০০ টাকা, ৮ কেজি ডব্লিউএফটি-৮৩০০ এর দাম ৩৮৫০০ টাকা, ৮ কেজি এফ১৪২২-এর দাম ৯৩০০০ টাকা, ৯ কেজি ৩৩০০০ টাকা, ১০ কেজি ৪৮৫০০ টাকা, ১১ কেজি ডব্লিউ এফ-টি১১৭৬ এর দাম ৩৫০০০ টাকা, ১১ কেজি ডব্লিউ পি-১৪০০ এর দাম ২৪৭৫০ টাকা, ১২ কেজি ৩৫৮০০ টাকা, ১৪ কেজি ২৯৩৫০ টাকা। ড্রয়ারসহ (৯ কেজি + ৬ কেজি) ওয়াশিং মেশিনের দাম ১০৮০০০ টাকা৷

প্যানাসনিক
সাড়ে ছয় কেজি ৩২৫০০ টাকা, ৭ কেজি ৩৩৫০০ টাকা, ৮ কেজি ৩৮৫০০ টাকা, ৯ কেজি ৩৩০০০ টাকা, ১০ কেজি ৪৪৫০০ টাকা, ১২ কেজি ৫২০০০ টাকা, ১৩ কেজি ৬২৫০০ টাকা৷

টেকনো
৬ কেজি ৬০৫০০ টাকা, ৬ কেজি এক্স২১২ ওয়াশিং মেশিনের দাম ৫৩০০০ টাকা, ৭ কেজি ৪৭৫০০ টাকা।
ড্রয়ারসহ (৭ কেজি + ৩.৫ কেজি) এর দাম ৫৪৮০০ টাকা, (৮ কেজি + ৫ কেজি) এর দাম ৯৮৫০০০ টাকা৷

ওয়ালটন
৬ কেজি ওয়াশিং মেসিনের দাম ২৫০০০ টাকা এবং ৬ কেজি মেসিনের দাম ৩৭০০০ টাকা৷

মিয়াকো
৭ কেজি ২৭০০০ টাকা এবং সাড়ে সাত কেজি ১৮৫০০ টাকা৷

শার্প
৭ কেজি ৫৬০০০ টাকা৷