কাভার্ড ভ্যানে প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ
জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমাণ কাভার্ড ভ্যানে কম্পিউটার প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়েছে। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের টেকাব প্রকল্পের উদ্যোগে বেকার তরুণদের এক মাস মেয়াদি এই প্রশিক্ষণ দেওয়া হয়।
সরিষাবাড়ীর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, বেকার তরুণদের ডিজিটাল বাংলাদেশের আওতায় আনতে ও স্বাবলম্বী করতে বিনা মূল্যে উপজেলা পরিষদ চত্বরে এই প্রশিক্ষণ চলেছে। উপজেলার আটটি ইউনিয়ন ও পৌর এলকার তরুণদের নিয়ে ১ মার্চ শুরু হয়েছল এই প্রশিক্ষণ।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদ এ জেড মোরশেদ আলী। এ সময় বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ আল মামুন, প্রশিক্ষক আহমদ রেজা কোরাইশীসহ অনেকে। ৪০ জন এই প্রশিক্ষণ নিয়েছেন।
সনদ পাওয়া ব্যক্তিদের একজন কামরাবাদ ইউনিয়নের শিরিনা আক্তার (২০) বলেন, ‘ভ্যানে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ পেয়ে ভালোই হয়েছে। এখন নিজের পায়ে দাঁড়াতে পারব।’ আরেক প্রশিক্ষণার্থী ইয়াছিন আলম (২৬) বলেন, ‘প্রশিক্ষেণ যা শিখেছি, তা দিয়ে এগিয়ে যেতে পারব।’