কার প্রেমের অফার কেমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্ল্যাট ব্যবসায়ী

বুকের বাঁ দিকে, ফুসফুস থেকে ইঞ্চিখানেক দূরত্বে প্রাইম লোকেশনে অবস্থিত সদ্য যৌবন উত্তীর্ণ, প্রেমপূর্ণ, লাইফ টাইম লিভিং স্পেস ও সব ধরনের আধুনিক চাহিদা পূরণের সুযোগ-সুবিধাসংবলিত একটি ছিমছাম পরিপাটি হৃদয় আকর্ষণীয় শর্তে ভাড়া হবে। আগে এলে আগে পাবেন ভিত্তিতে। যোগাযোগ: রোমিও খান। মোবাইল: ০১৩৮৫৬৯১৪

মোবাইল ফোন অপারেটর

মাত্র এক ডিব্বা লাভ ইমোশন রিচার্জ করলেই পাচ্ছেন ৫ টেরাবাইট ভালোবাসা/ সেকেন্ড ও দিনরাত ২৪ ঘণ্টা ভালোবাসাময় কথা বলার সুযোগ। মেয়াদ আজীবন। অফারটি পেতে ডায়াল করুন *৪২০#। বিস্তারিত www.loveu.com। ফেয়ারটেল। এক মন এক রেট।