কারণটি ভুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স) ভবিষ্যতে মানুষের বিপদের কারণ হিসেবে দেখা দিতে পারে। প্রখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের এমন উদ্বেগ্নের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডনের অন্যতম কম্পিউটার বিজ্ঞানী ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ মার্ক বিশপ। তিনি মনে করেন, হকিং উদ্বেগের কারণ হিসেবে যে যুক্তি দিয়েছেন তা ভুল। হকিংয়ের যুক্তিমতে, জৈবিক কারণে মানুষের কিছু সীমাবদ্ধতা আছে। এ কারণেই একসময় কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষকে ছাড়িয়ে যাবে এবং এতে ধ্বংস হবে মানব জাতি। কিন্তু বিশপের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা কখনোই মানুষের সমকক্ষ হতে পারবে না। তিনি বলেন, বোধশক্তি বা উপলব্ধির মতো কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য মানুষের আছে, যা কৃত্রিমভাবে তৈরি অসম্ভব। তাই কৃত্রিম বুদ্ধিমত্তা যতই উন্নত হোক না কেন মানুষের বুদ্ধিমত্তার সঙ্গে এর পার্থক্য রয়েই যাবে। ইনডিপেন্ডেন্ট।