কারদাশিয়ান ফোন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিম কারদাশিয়ান
কিম কারদাশিয়ান

সম্প্রতি সোনালি রঙের আইফোন ৫এসের একটি সংস্করণ বাজারে এসেছে। কিন্তু এই ফোনটি তৈরির সময় অ্যাপলের কর্মীরা এর নাম দিয়েছিলেন ‘কারদাশিয়ান ফোন’। নিউইয়র্ক টাইমস অ্যাপল ঘনিষ্ঠ সূত্রের বরাতে এ তথ্য প্রথম প্রকাশ করেছিল।

২০ সেপ্টেম্বর আইফোনের নতুন সংস্করণ বিক্রি শুরুর পর থেকে সবচেয়ে দ্রুত ফুরিয়েছে সোনালি আইফোন ৫এস। দীর্ঘদিন ধরেই সোনালি রঙের আইফোন বাজারে আনার খবর বিভিন্ন প্রযুক্তিবিষয়ক সাইটে প্রকাশিত হয়েছিল। তবে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদক নিক বিলটন তাঁর টুইটার অ্যাকাউন্টে ‘কারদাশিয়ান ফোন’ নামের এ ফোনের তথ্য জানিয়েছিলেন। পরবর্তী সময়ে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চও নিশ্চিত করেছিল যে সোনালি আইফোনের ডাক নাম কারদাশিয়ান ফোন।

মার্কিন রিয়েলিটি টিভি শো তারকা কিম কারদাশিয়ান সোনালি রঙের এই আইফোন কিনেছেন। উচ্ছ্বসিত কিম টুইটারে তাঁর সোনালি আইফোন৫এস নিয়ে টুইটও করেছিলেন। কারদাশিয়ানের সোনালি রঙের পছন্দের কথা জানাজানি হওয়ার পর থেকেই অ্যাপলের কর্মীরা এ ফোনটিকে কারদাশিয়ান ফোন হিসেবে ডাকতে শুরু করেন।