কারমুডিতে বিনিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারমুডি
কারমুডি

এশিয়া ও ল্যাটিন আমেরিকা অঞ্চলে কার্যক্রম বাড়ানোর জন্য আড়াই কোটি মার্কিন ডলার বিনিয়োগ তহবিল সংগ্রহ করেছে অনলাইন গাড়ি বিক্রির প্ল্যাটফর্ম কারমুডি। এশিয়া অঞ্চলে কারমুডির কার্যক্রম আরও শক্তিশালী করার এই অর্থ খরচ করা হবে বলে জানিয়েছে জার্মানভিত্তিক প্রতিষ্ঠান রকেট ইন্টারনেট কর্তৃপক্ষ।
কারমুডি কর্তৃপক্ষ জানিয়েছে, এশিয়া প্যাসিফিক ইন্টারনেট গ্রুপ অরোডো, হলজবিঞ্জ ভেঞ্চারস ও ট্যাঙ্গেলমান ভেঞ্চারস কারমুডিতে বিনিয়োগ করছে।
২০১৩ সালে যাত্রা শুরু করে কারমুডি। বর্তমানে ২০টি দেশে এর কার্যক্রম চলছে। এর মধ্যে এশিয়ায় বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তানসহ সাতটি দেশ রয়েছে।
কারমুডির গ্লোবাল ব্যবস্থাপনা পরিচালক স্টেফান হাবোল্ড বলেন, ‘এই তহবিল দিয়ে বিভিন্ন অঞ্চলে কাযক্রম বাড়াতে চাই। আমরা ৩০ কোটিরও বেশি সক্রিয় ইন্টারনেট ব্যবহারকারীকে আমাদের বাজারের আওতায় আনতে চাই।’ বাংলাদেশে কারমুডি ইতিমধ্যে মোবাইল ও ওয়েব প্ল্যাটফর্ম ব্যবহার করে মাসে ১০ লাখ ব্যবহারকারীর কাছে পৌঁছাতে পেরেছে।