কারমুডির অ্যাপে বাংলাদেশের গাড়ি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি কেনাবেচার আন্তর্জাতিক ওয়েবসাইট কারমুডি অ্যান্ড্রয়েড–চালিত স্মার্টফোনের জন্য অ্যাপ্লিকেশন তৈরি করেছে। স্মার্টফোন থেকে এই অ্যাপ দিয়েই গাড়ির শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন দেখা যাবে। অ্যাপে ২০ লাখ গাড়ির খোঁজ রয়েছে। এর মধ্যে বাংলাদেশের ১৫ হাজার গাড়ির কেনাবেচার তথ্য রয়েছে। ফলে বাংলাদেশের ব্যবহারকারীরা এটি ব্যবহার করতে পারবেন। কারমুডির (www.carmudi.com) কান্ট্রি ম্যানেজার আশিকুর রহমান বলেন, ক্রেতারা যেন অ্যাপ ব্যবহার করে সহজেই তাঁদের কাঙ্ক্ষিত যান খুঁজে পান, তা নিশ্চিত করেছে কারমুডি। —বিজ্ঞপ্তি