কারমুডির নতুন কান্ট্রি ম্যানেজার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টারনেটে শ্রেণীবদ্ধ (ক্লাসিফায়েড) বিজ্ঞাপনের মাধ্যমে গাড়ি বেচাকেনার ওয়েবসাইট কারমুডি বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে। এবারে প্রতিষ্ঠানটি (http://carmudi.com.bd) নতুন কান্ট্রি ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছে আশিকুর রহমানকে। ইতিমধ্যে তিনি এই পদে যোগদান করেছেন।
আশিকুর রহমান বলেন, ‘দেশের প্রায় ৯০ শতাংশ গাড়ির দোকানকে অনলাইনের আওতায় আনতে পেরেছে কারমুডি।’ এর আগে তিনি এরিকসন বাংলাদেশ ও কিউবির উচ্চপদে কাজ করেছেন।
২০১৩ সালে প্রতিষ্ঠিত কারমুডি বর্তমানে বাংলাদেশসহ ক্যামেরুন, ঘানা, ইন্দোনেশিয়া, আইভরিকোস্ট, মেক্সিকো, মিয়ানমার, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন, কাতার, সৌদি আরব, সেনেগাল, সংযুক্ত আরব আমিরাত ও ভিয়েতনামে কার্যক্রম পরিচালনা করছে।
—বিজ্ঞপ্তি