প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবহারকারীর তথ্য চেয়ে বিভিন্ন সরকার ও সরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে পাওয়া চিঠির পরিসংখ্যান প্রকাশ করেছে অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড। মঙ্গলবার প্রকাশিত এই প্রতিবেদনে চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাসের তথ্য রয়েছে। এর আগে গুগল, ফেসবুক, টুইটার, মাইক্রোসফট এবং ইয়াহু একই রকম প্রতিবেদন প্রকাশ করে। অ্যাপল এবারই প্রথমবারের মতো ব্যবহারকারীর অ্যাকাউন্ট ও যন্ত্র-সংক্রান্ত তথ্যের আবেদন আলাদাভাবে প্রকাশ করল।
অ্যাপল জানায়, তারা যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী প্রতিষ্ঠানের কাছ থেকে তিন হাজার ৫৪২টি যন্ত্রের তথ্য চাওয়ার আবেদন পেয়েছে। প্রাপ্ত আবেদনের শতকরা ৮৮ শতাংশ তথ্য তারা সরবরাহ করেছে। যুক্তরাষ্ট্রের পরে জার্মানি, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও চীন সরকারের কাছে থেকে যন্ত্রসংক্রান্ত তথ্যের আবেদন বেশি পেয়েছে অ্যাপল।
—ডেইলি টেলিগ্রাফ অবলম্বনে মেহেদী হাসান