ব্যবহারকারীদের অনলাইন গতিবিধি কারা পর্যবেক্ষণ করছে, সেসব শনাক্ত করতে জনপ্রিয় ওয়েব ব্রাউজার মজিলা ফায়ারফক্স লাইটবিম নামে একটি অ্যাড-অন ছেড়েছে। দ্য ফিল্টার বাবল বই থেকে
অনুপ্রাণিত হয়ে মজিলা সফটওয়্যার ডেভেলপার অতুল ভার্মা প্রথমে ব্যক্তিগত একটা প্রজেক্টের মাধ্যমে কলুশন নামে পরীক্ষামূলকভাবে এটি ২০১১ সালে তৈরি করেন। ওয়েব ব্রাউজিংয়ের সময় ব্যবহারকারীর
জ্ঞাতসারে কিংবা অগোচরে ট্র্যাকিংয়ের মাধ্যমে ব্রাউজার থেকে ব্যবহারকারীর অনলাইন আচরণসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে তৃতীয় একটা পক্ষ।
অধিকাংশ ওয়েব ট্র্যাকিং ব্যবহার করা হয় বিভিন্ন বিজ্ঞাপন ও ব্যবসায়িক গবেষণার জন্য। সে জন্য ব্যবহারকারীদের অনলাইন গতিবিধিই হলো বিভিন্ন প্রতিষ্ঠানের আয়ের মূল উ ৎস। কোনো ওয়েবসাইট ব্রাউজ
করলে তার সঙ্গে অন্য যেসব তৃতীয় পক্ষ জড়িত হয়ে নজরদারি করে থাকে, মূলত সেসবের তা ৎক্ষণিক তথ্য দেখাবে লাইটবিম। ব্যবহারকারীদের বোঝার সুবিধার্থে লাইটবিম অ্যাড-অনটি ব্রাউজারের ওয়েব
কুকি ঘাঁটাঘাঁটি করে গ্রাফ, ক্লক ও লিস্ট আকারে তথ্যগুলো প্রদর্শন করবে। গ্রাফ ভিউ দেখাবে আপনার ব্রাউজ করা ওয়েবসাইট ঠিকানা এবং ব্রাউজার থেকে তৃতীয় পক্ষের করা বিভিন্ন রিকোয়েস্ট।
২৪ ঘন্টাব্যাপী ওয়েব সংযোগ পরীক্ষা করা যাবে ক্লক ভিউয়ের মাধ্যমে। লিস্ট ভিউ দিয়ে নির্দিষ্ট সাইটের আরও বেশ কিছু তথ্য-উপাত্ত দেখা যাবে। লাইটবিমে ব্যবহূত সব তথ্যই নিজের কম্পিউটারে স্থানীয়ভাবে
সংরক্ষিত থাকবে।
প্রয়োজনে এসব তথ্য সেভ বা রিসেট করা যাবে। ফায়ারফক্স ব্রাউজারের জন্য লাইটবিম অ্যাড-অনটি বিনা মূল্যে পাওয়া যাবে www.mozilla.org/en-
US/lightbeam ঠিকানার ওয়েবসাইট থেকে।
—মঈন চৌধুরী