কারিগরি উদ্যোক্তাদের আর্থিক সহায়তা বিষয়ে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সনাতনি ব্যাংকের পরিবর্তে উদ্যমী ও সৃজনশীল বিনিয়োগকারীরা হতে পারেন কারিগরি উদ্যোক্তাদের আর্থিক সহায়তাকারী। বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও ভেঞ্চার ও এনজেল বিনিয়োগকারীর সংস্কৃতি যত তাড়াতাড়ি চালু হবে, তত কারিগরি উদ্যোক্তাদের আর্থিক বিষয়ে সহযোগিতার পথ উন্মুক্ত হবে। ব্র্যাকের সামাজিক উদ্ভাবনী ল্যাবের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় এ অভিমত জানানো হয়। গতকাল বুধবার রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে এ মতবিনিময় সভায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের সফল উদ্যোক্তা, ব্যাংক কর্মকতা, দেশীয় ভেঞ্চার ক্যাপিটাল ও ইনভেস্টমেন্ট কোম্পানি, বিভিন্ন ব্যবসা উদ্যোগ প্রতিযোগিতার বিজয়ীরা অংশ নেন। সভা সঞ্চালনা করেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান এবং ব্র্যাকের যোগাযোগ বিভাগের পরিচালক আসিফ সালেহ। সভায় উদ্যোক্তারা জানান, প্রচলিত ব্যাংকিং কাঠামোতে তাদের সৃজনশীল ও মেধাস্বত্বের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয় না। অন্য রকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবুল হাসান সভায় জানান, কয়েক বছর ধরে সফল ব্যবসা পরিচালনা সত্ত্বেও তাঁর প্রতিষ্ঠান ব্যবসা সম্প্রসারণের ঋণের জন্য বিবেচিত হচ্ছে না। —নিজস্ব প্রতিবেদক