কারিগরি প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফক্সকন মাদারবোর্ডের কারিগরি বিষয় নিয়ে ঢাকায় হয়ে গেল প্রশিক্ষণ কর্মশালা। কম্পিউটার সোর্স লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে অংশ নেন প্রায় শতাধিক ফক্সকন বিক্রেতা। কম্পিউটার সোর্স পরিচালক এ ইউ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিষ্ঠানের ব্যবসায় বিভাগের ব্যবস্থাপক মেহেদী জামান, ফক্সকোন পণ্য ব্যবস্থাপক মিজানুর রহমান ও আইডিবি শাখা ব্যবস্থাপক মশিউর রহমান। অনুষ্ঠানে ফক্সকন মাদারবোর্ডের কারিগরি দক্ষতা ও ব্যবহারবান্ধব ফিচার নিয়ে আলোচনা করা হয়। এ সময় জানানো হয় গেমিং, গ্রাফিক্স ও সার্ভার পরিচালনায় ব্যবহৃত কম্পিউটারের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ফক্সকোন মাদারবোর্ড প্রয়োজনীয় সেরা সেবা দিতে পারে।
বিজ্ঞপ্তি