কারিগরি বোর্ডে পাসের হার ৮১.১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের চেয়ে এবার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় পাসের হার কিছুটা বেড়েছে। কারিগরি বোর্ডে গত বছর পাসের হার ছিল ৮০ দশমিক ৬৯। এবার পাসের হার ৮১ দশমিক ১৩।

কারিগরি বোর্ডের প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবার ৮৭ হাজার ২৭৭ জন শিক্ষার্থী এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয়। এ ছাড়া দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় আরও এক হাজার ৮৩ জন। মোট ৮৮ হাজার ৩৬০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭১ হাজার ৬৮৮ জন। আর জিপিএ-৫ পেয়েছে চার হাজার ১৭২ জন। এর মধ্যে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় চার হাজার ৯১ জন এবং দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ৮১ জন জিপিএ-৫ পেয়েছে।

এসএসসি ভোকেশনালে সেরা প্রতিষ্ঠান হয়েছে ইউসেফ ঢাকা টেকনিক্যাল স্কুল। সেরা ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে এ কে খান ইউসেপ টেকনিক্যাল স্কুল, ইউসেপ রাজশাহী টেকনিক্যাল, খুলনার ইউসেপ মোহসিন টেকনিক্যাল, নারায়ণগঞ্জের কলাগাছিয়া ইউনিয়ন হাইস্কুল, ডেমরার বাওয়ানী হাইস্কুল, টাঙ্গাইলের সুতী এমভি পাইলট হাইস্কুল, সাভারের সোসাইসি অব সোশ্যাল রিফর্ম হাইস্কুল, চট্টগ্রামের টিটিসি ও শরীয়তপুরের আদিলপুর পাইলট হাইস্কুল।

দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় সেরা প্রতিষ্ঠান হয়েছে নারায়ণগঞ্জের রসুলপুর মহিলা দাখিল মাদ্রাসা। এ ছাড়া দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে যথাক্রমে গাজীপুরের কাপাসিয়ার দক্ষিণগাঁও কালিয়াব মাদ্রাসা এবং চট্টগ্রামের লোহাগড়া এলাকার বড় হাতিয়া মালপুকুরিয়া মিশকাতুল উলুম মাদ্রাসা।