কারিগরি শিক্ষকেরা দুস্থদের সহায়তা করলেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারিগরি শিক্ষাকল্যাণ সমিতি ময়মনসিংহের উদ্যোগে দুস্থ ৬০ জন শিশু ও নারীপুরুষের মধ্যে ঈদ উপলক্ষে পোশাক এবং খাদ্যসামগ্রী বিতরণ করেছেন কারিগরি শিক্ষকেরা। গত শুক্রবার সকালে শহরের ময়মনসিংহ মহাবিদ্যালয় মিলনায়তনে এসব ঈদের সামগ্রী বিতরণ করা হয়। এই উপলক্ষে অনুষ্ঠিত কারিগরি শিক্ষাকল্যাণ সমিতির সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন ময়মনসিংহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সৈয়দ মোশারফ হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান খোকন, ময়মনসিংহ কমার্স কলেজের চেয়ারম্যান আবু মো. সায়েম, অধ্যক্ষ এ আর এম সামছুর রহমানসহ অনেকে। —ময়মনসিংহ অফিস