
ঢাকা শহরকে পরিচ্ছন্ন করার সামাজিক আন্দোলনের অংশ হিসেবে এক অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ‘ক্লিন ঢাকা কনসার্ট উইথ বলিউড কুইন অ্যান্ড এজে’ নামের এই অনুষ্ঠানে নাচবেন বলিউড তারকা কারিনা কাপুর। সঙ্গে থাকবেন ঢালিউড নায়ক অনন্ত জলিল। আমাদের জীবনে কেমন প্রভাব ফেলবে এই অনুষ্ঠান? চলুন, দেখা যাক।

দুপুর হয়ে গেল, এখনো ঘর ঝাড়ু দেওয়ার নাম-গন্ধ নাই, আর তুই কিনা বসে টিভি দেখছিস! সমস্যা কী?
খালাম্মা, চিন্তা করেন ক্যান! দেখেন না কারিনা নাচতাছে, ঘর পরিষ্কার হইতে কতক্ষণ!
ওস্তাদ, কারিনা পাবলিকরে কী ব্যাপারে সচেতন করল?
পরিচ্ছন্নতার ব্যাপারে! তয় মাঠটারে পাবলিক য্যামনে নোংরা করছে, তাতে তো মনে লয় সচেতন না, আরও অচেতন কইরা গেল!

যা-ই বলিস দোস্ত, কারিনা নাচার পর এখন কিন্তু পাবলিকের সচেতন হওয়া দরকার।
তা তো বটেই! এত কিছুর পরও সচেতন না হলে ক্যামনে হবে!

কারিনা তো ভালোই নাচল! মাঝেমধ্যে ওকে নাচাতে নিয়ে আসা দরকার, কী বলেন?
সেটা আপনি পারবেন, স্যার! বাঙালি তো অত সহজে পরিচ্ছন্ন হবে না। ফলে তাদের সচেতন করার জন্য বারবার কারিনাকে নিয়ে আসা যাবে। হে হে হে!