কার্ড রিডারসহ নতুন মেমরি কার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপাসার ব্রান্ডের তিনটি নতুন মডেলের মেমরি কার্ড বাজারে এসেছে। কার্ডগুলোর সঙ্গে রয়েছে একটি ইউএসবি কার্ড রিডারও। নতুন এই মেমরি কার্ডে আট জিবি ধারণক্ষমতার এসডি কার্ডের দাম ৯০০ টাকা, ১৬ জিবি এসডি কার্ডের দাম এক হাজার ৪০০ টাকা এবং ৩২ জিবি কার্ডের দাম দুই হাজার ৯০০ টাকা। এই মেমরি কার্ড বাজারে এনেছে কম্পিউটার সোর্স। —বিজ্ঞপ্তি