কার্ডবোর্ডের ডিজিটাল ক্যামেরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুইডেনের গৃহস্থালি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান একিয়া (আইকেইএ) সম্প্রতি কার্ডবোর্ডের ডিজিটাল ক্যামেরা তৈরি করেছে। খুবই সরল গঠনের এই ডিজিটাল ক্যামেরা মিলানে অনুষ্ঠিত ফোরিস্যালোনি নামের ডিজাইন মেলায় দেখিয়েছে প্রতিষ্ঠানটি। একিয়া জানিয়েছে, কার্ডবোর্ডের এ ক্যামেরায় মেমোরি স্টোরেজ কম হওয়ার কারণে কেবল ৪০টি ছবি তোলা যায়। দুটি এএ-ব্যাটারির সাহায্যে এ ক্যামেরা চলে। ক্যামেরায় অবশ্য ইউএসবি কানেক্টর রয়েছে যার মাধ্যমে ক্যামেরা থেকে ছবি কম্পিউটারে স্থানান্তর করা যায়। ৪০টি ছবি তোলার পর নতুন করে ছবি তুলতে হলে ক্যামেরার ইন্টারনাল মেমোরি মুছে ফেলতে হয়। এখনই কার্ডবোর্ডের এই ক্যামেরা অবশ্য বাজারে ছাড়ছে না একিয়া। তাদের প্রোটোটাইপ ক্যামেরাটির জন্য যথেষ্ট সাড়া পেলে তবেই তা বাজারে ছাড়ার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।