কার্বন-তন্তু দিয়ে স্মার্টফোন বানাবে স্যামসাং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্লাস্টিক বা অ্যালুমিনিয়াম নয়, স্মার্টফোন ও ট্যাবলেটের কাঠামো তৈরি হবে কার্বন-তন্তু দিয়ে। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং শিগগিরই কার্বন ফাইবারের কাঠামোযুক্ত স্মার্টফোন ও ট্যাবলেট বাজারে আনতে পারে। এক খবরে এ তথ্য জানিয়েছে টেলিগ্রাফ অনলাইন।যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, বাজারে আসা এইচটিসির ধাতব কাঠামোর স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে প্রশংসিত হয়েছে। বাজারে বর্তমান সময়ে বিভিন্ন ব্র্যান্ডের প্লাস্টিক ও ধাতব কাঠামোর স্মার্টফোন রয়েছে। এবারে স্মার্টফোন তৈরির কাঠামোতে বিকল্প উপাদান ব্যবহারের কথা ভাবছে স্যামসাং। স্যামসাংয়ের বিকল্প উপাদানটি হতে পারে কার্বন ফাইবার। কার্বন ফাইবার মূলত গাড়ি, প্লেনসহ শক্ত কাঠামো তৈরিতে কাজে লাগানো হয়।কার্বন ফাইবারের স্মার্টফোনের কাঠামো তৈরিতে স্যামসাং পেট্রোকেমিক্যাল ও এসজিএল গ্রুপ নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করছে। কার্বন ফাইবারের কাঠামোতে স্মার্টফোন অনেক হালকা-পাতলা ও মজবুত হবে।নমনীয় স্মার্টফোনকার্বন ফাইবার ছাড়াও স্যামসাং ন্যানো ফিল্ম ব্যবহার করে নমনীয় ডিসপ্লে তৈরি করছে বলেও জানা গেছে । এ ডিসপ্লে ব্যবহার করা হলে সহজেই ভাঁজ করা যাবে স্মার্টফোন স্যামসাংয়ের ডিসপ্লে ইউনিটের একজন মুখপাত্র নমনীয় স্মার্টফোনের বিষয়টির কথা নিশ্চিত করেছেন। এ ডিসপ্লে নির্দিষ্ট কোণ পর্যন্ত বাঁকানো যাবে। এ ধরনের স্মার্টফোনের জন্য টাচ প্যানেল ও লেন্স তৈরির কাজ চলছে বলেও জানান তিনি। স্যামসাং ছাড়াও নকিয়া, এলজি এ ধরনের নমনীয় স্মার্টফোন তৈরিতে কাজ করছে।নীলকান্তমণিঅ্যালুমিনিয়াম অক্সাইডের ক্রিস্টাল বা স্ফটিক হচ্ছে- স্যাফায়ার। বাংলায় এটি নীলকান্তমণি হিসেবেই পরিচিত। এই স্ফটিক থেকেই স্মার্টফোনের ডিসপ্লে তৈরির পরিকল্পনা করছেন গবেষকেরা। কাচের তৈরি ডিসপ্লের পরিবর্তে স্বচ্ছ স্যাফায়ার ব্যবহারের পরিকল্পনা করছেন গবেষকেরা। গবেষকেরা ধারণা করছেন, অ্যাপলের পরবর্তী আইফোনে স্যাফায়ার ব্যবহূত হতে পারে।