কাল চট্টগ্রামে বাংলা উইকিপিডিয়ার সম্মেলন
আগামীকাল শুক্রবার চট্টগ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা উইকিপিডিয়ার সম্মেলন।এই সম্মেলনের নাম দেওয়া হয়েছে‘বাংলা উইকিপিডিয়া অসম্মেলন ২০১২’। দুই দিনের এই আয়োজন হবে চট্টগ্রামের ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে। ইন্টারনেটে বাংলা ভাষার সবচেয়ে বড় বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়া ২০০৪ সালে কয়েকজন বাঙালির হাতে গড়ে ওঠে।২০০৬ সালে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) উদ্যোগে দেশে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে বিশেষ কার্যক্রম শুরু হয়। বাংলা উইকিমিডিয়ার সভাপতি মুনির হাসান জানান, এবারের অসম্মেলনে বাংলা উইকিপিডিয়া তথা ইন্টারনেটে মুক্ত বিষয়বস্তু প্রসারের জন্য নানা আয়োজন থাকবে। কয়েকটি মুক্ত সেমিনার ছাড়াও শিক্ষার্থীদের জন্য থাকছে কুইজ ও রচনা প্রতিযোগিতা।’ ৩ হবে গণ-আড্ডা। এতে উপস্থিত থাকবেন জনপ্রিয় লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। বিস্তারিত : www.bnwiki2012.org। —নিজস্ব প্রতিবেদক