কাল ছিল প্যাক-ম্যানের ৩০তম জন্মদিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল ২২ মে বিখ্যাত গেমস প্যাক-ম্যানের ৩০তম জন্মদিন উপলক্ষে গুগল তাদের সাইটে খেলার উপযোগী প্যাক-ম্যানের সংস্করণ ছেড়েছে। জনপ্রিয় এ গেমসটি ১৯৮০ সালের ২২ মে জাপানে প্রথম বের হয়। গেমসটি তৈরি করে জাপানের নেমকো লিমিটেড। শুরুতে এটা আরকেড গেমস ছিল, যা কয়েন ব্যবহার করে মেশিনে খেলতে হতো। প্যাক-ম্যানের প্রথম নাম ছিল প্যাকু-ম্যান। এ গেমস নিয়ে যুক্তরাষ্ট্রে তিন বছর পর্যন্ত টিভি সিরিজ বানানো হয়। গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নেওয়া এ গেম নিয়ে ২০০৭ সালে অনুষ্ঠিত হয় প্যাক-ম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ। গুগলে প্রকাশিত গেমসটি মূল প্যাক-ম্যান গেমসের অনুরূপ। —প্যাক-ম্যান ডটকম