কাল জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয়বারের মতো আয়োজিত জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০১৬-এর চূড়ান্ত পর্ব আগামীকাল ২৪ এপ্রিল রাজধানীর কেআইবি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সারা দেশে অনুষ্ঠিত ১৬টি আঞ্চলিক প্রতিযোগিতায় বিজয়ীরা চূড়ান্ত পর্বে অংশ নিচ্ছে। চূড়ান্ত পর্বের কুইজ প্রতিযোগিতার ৯৬৮ এবং প্রোগ্রামিং প্রতিযোগিতায় ৩১৩ জন শিক্ষার্থী অংশ নেবে। বৃহস্পতিবার রাজধানীতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বলেন, ‘বিশ্ব জয় করার তো প্রযুক্তি বাংলাদেশ থেকে তৈরি হবে। সেই স্বপ্ন নিয়ে আমরা হাইস্কুল পর্যায়ের প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করেছি।’ এ সময় আইসিটি সচিব শ্যাম সুন্দর সিকদার, রবি আজিয়াটা লিমিটেডের কমিউনিকেশন্স অ্যান্ড করপোরেট রেসপনসিবিলিটি বিভাগের ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবির, প্রোগ্রামিং প্রতিযোগিতার বিচারক মোহাম্মদ মাহমুদুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।
জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজক আইসিটি বিভাগ, প্রধান পৃষ্ঠপোষক রবি আজিয়াটা লিমিটেড, বাস্তবায়ন সহযোগিতায় বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক, একাডেমিক সহযোগিতায় কোডমার্শাল এবং অংশীদার হিসেবে আছে কিশোর আলো, এটিএন নিউজ, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম।
বিজ্ঞপ্তি