কাল জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামীকাল বৃহস্পতিবার থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হচ্ছে। কাল সকাল ১০টায় জেএসসির ইংরেজি প্রথম পত্র এবং জেডিসির আরবি দ্বিতীয় পত্র পরীক্ষা হবে।
৪ নভেম্বর থেকে জেএসসি এবং জেডিসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও হরতালের কারণে পরীক্ষা শুরু হতে পারেনি। এবার মোট ১৯ লাখ দুই হাজার ৭৪৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।