কাল ঢাকায় সিআইও সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান কারিগরি কর্মকর্তাদের সংগঠন সিটিও ফোরাম বাংলাদেশের উদ্যোগে আগামীকাল ১৭ মে ঢাকায় সিআইও সম্মেলনের আয়োজন করা হয়েছে। তৃতীয়বারের মতো আয়োজিত এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান তথ্য কর্মকর্তা (সিআইও) এবংপ্রধান কারিগরি কর্মকর্তারা (সিটিও) অংশ নেবেন।

গত মঙ্গলবার ঢাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। সংবাদ সম্মেলনে তথ্যপ্রযুক্তির উন্নয়নে সিটিও ফোরামের নানা ভূমিকার পাশাপাশি সিআইও সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন সংগঠনের সভাপতি তপন কান্তি সরকার। তিনি বলেন, ‘যাত্রার শুরু থেকেই সিটিও ফোরাম আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি ব্যক্তিত্বদের নিয়ে নানা ধরনের আয়োজন করছে। এরই অংশ হিসেবে এবারও অনুষ্ঠিত হবে সিআইও সম্মেলন।’ এবারের সম্মেলনের সহযোগী হিসেবে ইউবিএম ইন্ডিয়া লিমিটেড থাকছে বলেও জানান তিনি। সম্মেলনে জানানো হয়, ২৫ মে ঢাকার বিআইবিএম মিলনায়তনে ‘একুশের শতকের ব্যাংক পরিচালনায় তথ্যপ্রযুক্তির ভূমিক’ বিষয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। —নিজস্বপ্রতিবেদক