কাল থেকে চট্টগ্রামে তথ্যপ্রযুক্তি মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে তিন দিনের তথ্যপ্রযুক্তি মেলা। ‘পোর্টসিটি আইটি ফেয়ার’ নামের এ মেলায় প্রযুক্তি পণ্য ও সেবা প্রদর্শনের পাশাপাশি প্রতিদিনই থাকবে সেমিনার, কুইজ প্রতিযোগিতা, প্রযুক্তিনির্ভর ফ্যাশন শো ইত্যাদি। গত বৃহস্পতিবার মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।সম্মেলনে মেলার আয়োজক ক্রিয়েশন অ্যান্ড ওয়ার্কসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, দর্শকদের জন্য মেলায় ১০টি কম্পিউটারে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুবিধা রাখা হয়েছে। সম্মেলনে প্রতিষ্ঠানের পরিচালক সাজ্জাদ হোসেন ও সাইফুল ইসলাম বক্তব্য দেন।এবারের মেলায় ৩০টি স্টল এবং ইনডেক্স আইটি লিমিটেড ও কম্পিউটার সোর্স লিমিটেডের দুটি প্যাভেলিয়ন থাকবে। —চট্টগ্রাম অফিস