কাল থেকে মানবসম্পদ ব্যবস্থাপনা সফটওয়্যারের প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্দিষ্ট বিষয় বা শিল্পভিত্তিক সফটওয়্যার প্রদর্শনীর লক্ষ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) উদ্যোগে আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে মানবসম্পদ ও বেতন ব্যবস্থাপনাবিষয়ক সফটওয়্যারের প্রদর্শনী। বেসিস মিলনায়তনে ২৪ জুলাই পর্যন্ত চলবে এ প্রদর্শনী।
এতে ১৪টি বেসিস সদস্য প্রতিষ্ঠান অংশ নেবে। এ প্রতিষ্ঠানগুলো শুধুই মানবসম্পদ ব্যবস্থাপনাবিষয়ক সফটওয়্যার তৈরি করে থাকে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত এ প্রদর্শনী উন্মুক্ত থাকবে। —বিজ্ঞপ্তি