কাল থেকে শুরু হচ্ছে ল্যাপটপ মেলা
আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে ঢাকায় শুরু হচ্ছে গ্রীষ্মকালীন ল্যাপটপ মেলা। ‘কিউবি সামার ল্যাপটপ ফেয়ার ২০১১’ নামের এ মেলা ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলবে ১২ জুন পর্যন্ত। মেলার স্লোগান ‘জ্বালো প্রযুক্তির আলো’।মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৪৫টি স্টল থাকছে। মেলার আয়োজক মেকার কমিউনিকেশন জানায়, মেলায় কিউবি, এইচপি, স্যামসাং, কম্পিউটার সোর্স, কুইকহেল, স্মার্ট টেকনোলজিস (বিডি) লি., গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লি., স্টারটেক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ভিলেজ, এক্সিকিউটিভ টেকনোলজিস, রিশিত কম্পিউটার্স, কম্পিউটার ভ্যালি, আইওএম, এক্সেল টেকনোলজিস, খান জাহান আলী কম্পিউটারসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।এসব প্রতিষ্ঠানের স্টলে বিশেষ মূল্য ছাড়ে আসুস, তোশিবা, এইচপি, গেটওয়ে, স্যামসাং, লেনোভো, হায়ার, ডেল, ফুজিৎসু, প্রোলিংক, অ্যাপল, এসার, এমএসআই, সনি, কমপ্যাক, গিগাবাইটসহ বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ পাওয়া যাবে। পাশাপাশি বিভিন্ন ল্যাপটপ কিনলে ছাড়, উপহার ও র্যাফল ড্র-র কুপন পাওয়া যাবে।মেলার দ্বিতীয় দিন শনিবার বেলা তিনটায় মেলা প্রাঙ্গণে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) আউটসোর্সিংয়ের ওপর একটি সেমিনারের আয়োজন করছে। এতে যে কেউ অংশ নিতে পারবে। ফেসবুকের মাধ্যমে মেলার বিভিন্ন ছাড় ও অন্যান্য হালনাগাদ তথ্য প্রকাশ করা হবে। এজন্য www.facebook.com/ laptopfair ঠিকানায় গিয়ে পেইজ লাইক করতে হবে।মেলার প্রধান পৃষ্ঠপোষক তারহীন দ্রুতগতির ওয়াইম্যাক্স ইন্টারনেট সংযোগদাতা কিউবি। সহ-পৃষ্ঠপোষক হিসেবে থাকছে এইচপি, আসুস, এসার ও স্যামসাং। মেলার রেডিও পার্টনার এবিসি রেডিও, নলেজ পার্টনার এডুমেকার এবং ওয়েব পার্টনার হিসেবে থাকছে বিডিজবস।মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। মেলার প্রবেশমূল্য ২০ টাকা। —মোছাব্বের হোসেন