কাল বুয়েটে ভর্তি পরীক্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা কাল শনিবার অনুষ্ঠিত হবে। এবার এক হাজার আসনের বিপরীতে নয় হাজার ১১১ জন পরীক্ষায় অংশ নেবেন।
বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক মো. শাহ আলম প্রথম আলো ডটকমকে বলেন, পুরকৌশল ভবনে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যান্য ভবনে পরীক্ষা দুপুর সোয়া ১২টায় শেষ হয়ে যাবে। ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা আগামী ১৬ নভেম্বর প্রকাশ করা হবে।