কাল রাজশাহীতে ‘পেঙ্গুইন মেলা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে লিনাক্স ও মুক্ত সফটওয়্যারের প্রচার ও প্রসার বাড়াতে আগামীকাল ২৬ জানুয়ারি রাজশাহী মেডিকেল কলেজে পেঙ্গুইন মেলা ২০১১ নামে লিনাক্স ও মুক্ত সফটওয়্যার-বিষয়ক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় সার্বিক সহযোগিতা করছে ‘লিনাক্স মিন্ট বাংলাদেশ’। পেঙ্গুইন মেলায় মুক্ত সফটওয়্যার আর লিনাক্সের শুরুর কাহিনি নিয়ে আলোচনা, অভিজ্ঞতা আর আনন্দ-বেদনার কাহিনি বর্ণনা থাকছে। মেলায় লিনাক্সের বিভিন্ন বিতরণ প্যাকের সিডি-ডিভিডি ও আইএসও বিতরণ করা হবে। তাৎক্ষণিক কুইজ প্রতিযোগিতার পুরস্কার হিসেবে বিজয়ীদের বৃত্তি দেওয়া হবে। —বিজ্ঞপ্তি