কাল শুরু হচ্ছে সিইএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাসভেগাসে সিইএস
লাসভেগাসে সিইএস

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আগামীকাল ৭ জানুয়ারি শুরু হচ্ছে বিশ্বের বৃহত্তম কনজুমার ইলেকট্রনিকস পণ্যের প্রদর্শনী কনজুমার ইলেকট্রনিকস শো বা সিইএস। ৪৭তম এ প্রদর্শনীতে সর্বাধুনিক প্রযুক্তির ভবিষ্যতের প্রযুক্তিপণ্য প্রদর্শিত হবে। আয়োজকেরা ধারণা করছেন, এ বছর এ প্রদর্শনীতে ২০ হাজার নতুন প্রযুক্তিপণ্যের দেখা মিলতে পারে।
এবারের সিইএস প্রদর্শনীতে পরিধেয় প্রযুক্তিপণ্য থেকে শুরু করে সর্বাধুনিক প্রযুক্তির গাড়ি, স্মার্টফোন, ট্যাব, ক্যামেরা, টেলিভিশনসহ বিভিন্ন স্মার্ট পণ্য প্রদর্শন করা হবে। ৭ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত তিন দিনের এই প্রদর্শনী শুরুর আগেই নিজেদের পণ্য সম্পর্কে মুখ খুলতে শুরু করেছে বড় বড় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলো।
মার্কিন বাজার-বিশ্লেষকেরা জানিয়েছেন, প্রতিবছর বিশ্বের বৃহত্তম এ প্রদর্শনীর জন্য মুখিয়ে থাকে প্রতিষ্ঠানগুলো। প্রদর্শনীতে নতুন নতুন উদ্ভাবন নিয়ে হাজির হয় তারা।
এবারের প্রদর্শনী উপলক্ষে কম্পিউটার নির্মাতা আসুস, ডেল, এসার থেকে শুরু করে গাড়ি নির্মাতা অওডি, ফোর্ড এমনকি চিপ নির্মাতা ইনটেল, এনভিডিয়া তাদের পণ্যের পসরা সাজিয়েছে।
সিইএস সম্পর্কে বরাবরই প্রযুক্তিপ্রেমীদের আগ্রহ থাকে। মানুষের আগ্রহ বেড়ে যাওয়ায় এবার ২০১৩ সালের চেয়ে মেলার পরিধিও বাড়ানো হয়েছে। এ বছর এক লাখ ৪০ হাজার স্কয়ার ফুট জায়গাব্যাপী আয়োজিত হবে এ মেলা।

সিইএস মেলা সম্পর্কে বিস্তারিত জানার লিংক http://www.cesweb.org/