কাল শুরু হচ্ছে ‘আইএফএ ট্রেড শো ২০১২’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩১ আগস্ট থেকে শুরু হচ্ছে ছয় দিনের ‘আইএফএ ট্রেড শো ২০১২’। জার্মানির বার্লিনে এবারের আয়োজনে বিভিন্ন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান তাদের প্রযুক্তির উদ্ভাবনী প্রদর্শন করতে প্রস্তুতি নিয়েছে।১৯২৪ থেকে এ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। ১৯৩৯ সাল পর্যন্ত প্রতিবছর অনুষ্ঠিত হতো বার্লিনের এ প্রাচীন পণ্যমেলা। পরবর্তী সময় দুই বছর পরপর এবং ২০০৫ সাল থেকে আবার নিয়মিতভাবে প্রতিবছর অনুষ্ঠিত হচ্ছে এ মেলা। মেলা উপলক্ষে বিভিন্ন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান তাদের প্রযুক্তিপণ্যের ঘোষণা দিয়ে রেখেছে। ইউরোপের বাজারে ভোক্তাদের কাছে প্রযুক্তিপণ্য প্রচারণার একটি বড় সুযোগ বার্লিনের ঐতিহ্যবাহী এই মেলা।এবারের মেলা উপলক্ষে দক্ষিণ কোরিয়ার স্যামসাং, জাপানের সনি, চীনের লেনোভো, যুক্তরাষ্ট্রের ডেলসহ এইচপি, প্যানাসনিক, ফিলিপস ও তোশিবার মতো নামকরা বিভিন্ন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান বাজারে পণ্য উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে।প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, এবারের আইএফএ মেলায় সবচেয়ে সাড়া ফেলেছে সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট। মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেমনির্ভর ডেস্কটপ, স্মার্টফোন, ট্যাবলেট বাজারে আনছে বিভিন্ন প্রতিষ্ঠান।প্রযুক্তিপণ্য ঘোষণার মঞ্চ হিসেবে আইএফএ মেলাকেই বেছে নিয়েছে স্যামসাং। উইন্ডোজনির্ভর স্মার্টফোন, ট্যাবলেট ও কম্পিউটারের পাশাপাশি অ্যান্ড্রয়েডনির্ভর ক্যামেরা ও ফ্যাবলেট বাজারে আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।এবারের মেলায় সনি বাজারে আনছে ৮৪ ইঞ্চি মাপের টেলিভিশন, উইন্ডোজ ট্যাবলেটসহ একাধিক অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোন।প্রযুক্তি বিশ্লেষকেরা আশা করছেন, ছয় দিনের মেলায় দিন যত গড়াবে নতুন নতুন পণ্য নিয়ে হাজির হবে প্রতিষ্ঠানগুলো।