কাল শেষ হচ্ছে ‘বিসিএস ডিজিটাল এক্সপো রাজশাহী’
কাল শেষ হচ্ছে রাজশাহী জেলা জিমনেসিয়ামে আয়োজিত রাজশাহীর বৃহত্তম তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ‘বিসিএস ডিজিটাল এক্সপো রাজশাহী ২০১৩’। ‘দিন বদলের দীক্ষা, প্রযুক্তি আর শিক্ষা’ স্লোগানে এ প্রদর্শনী শুরু হয় ১৭ জানুয়ারি । বাংলাদেশ কম্পিউটার সমিতি রাজশাহী শাখা এ মেলার আয়োজক।আয়োজকরা জানিয়েছেন, মেলায় ৩৪ টি স্টল ও ৬ টি প্যাভিলিয়নে প্রযুক্তি পণ্য প্রদর্শন করা হচ্ছে। কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টফোনসহ নানা প্রযুক্তিপণ্য নিয়ে ৩৭ টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে। সকাল ১০ থেকে রাত ৮ টা পর্যন্ত মেলা চলছে। মেলার টিকিটের দাম রাখা হয়েছে ১০ টাকা। আয়োজকের জানিয়েছেন, মেলার চতুর্থ দিনেও ছিল আগ্রহী দর্শকের ভিড়। মেলায় কেনাকাটায় বিভিন্ন প্রতিষ্ঠান দিচ্ছে আকর্ষণীয় ছাড়, তথ্যপ্রযুক্তি পণ্যসহ নানা উপহার। এতে পছন্দের দর্শনার্থীরা প্রযুক্তিপণ্য কিনতে পারছেন বিশেষ দামে।মেলা সম্পর্কে সব তথ্য www.digitalexporajshahi.com - ওয়েবসাইটে পাওয়া যাবে।প্রদর্শনীর প্লাটিনাম স্পন্সর হিসেবে রয়েছে এ ফোর টেক, আসুস ও এলজি। গোল্ড স্পন্সর ইপসন ও স্যামসাং। সিলভার স্পন্সর তোশিবা ও টিপিলিংক।