কালকিনিতে ডিজিটাল বাংলাদেশের সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসনের উদ্যোগে গত সোমবার স্থানীয় অফিসার্স ক্লাবে ‘ডিজিটাল বাংলাদেশ: লক্ষ্য ও অর্জন-২০১১’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খন্দকার ইশতিয়াক আহমেদ, পৌর মেয়র এনায়েত হোসেন ও শেখ হাসিনা একাডেমি অ্যান্ড উইমেন্স কলেজের অধ্যক্ষ জাকিয়া সুলতানা। বক্তব্য দেন বিশ্বজিৎ রায়, মো. মনিরুজ্জামান, মীর নাসির উদ্দিন, জাহিদ হাসান প্রমুখ। —কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি