কালকিনির ২ বিদ্যালয়ে কম্পিউটার দেওয়া হলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রযুক্তি-জ্ঞান বাড়াতে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অর্থায়নে গত বৃহস্পতিবার মাদারীপুরের কালকিনি উপজেলার দর্শনা উচ্চবিদ্যালয়ে আটটি ও ঝুরগাঁও উচ্চবিদ্যালয়ে আটটি কম্পিউটার হস্তান্তর করা হয়। এ সময় দর্শনা উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সৈয়দ শাখাওয়াত হোসেন, ঝুরগাঁও উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপন কমিটির সভাপতি মশিউর রহমান, কালকিনি বন্ধুসভার সভাপতি সালাহ উদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন। কম্পিউটার পাওয়ার পর দর্শনা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বীরেন্দ্রনাথ বিশ্বাস বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে কম্পিউটারের বিকল্প নেই। এই কম্পিউটারের মাধ্যমে আমার বিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান লাভ করতে পারবে। —খায়রুল আলম, কালকিনি