কালমেলায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিএস কম্পিউটার সিটির বার্ষিক মেলায় আগামীকাল শুক্রবার সকাল ১০টায় মেলায় অনুষ্ঠিত হবে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতায় চার থেকে ছয় বছরের শিশুরা অংশ নিতে পারবে।তিনটি ভিন্ন ভিন্ন বিষয়ের ওপর অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। গ্রুপ এ-তে আঁকার বিষয় উন্মুক্ত। গ্রুপ বি-তে গ্রামবাংলা এবং গ্রুপ সি-তে আমার দেখা কম্পিউটার মেলা সম্পর্কে আঁকতে হবে। চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের দুই কপি স্ট্যাম্প আকারের ছবিসহ আজ বিকেল পাঁচটার মধ্যে কম্পিউটার সিটির কার্যালয়ে নিবন্ধন করতে হবে।মেলা বলেই শুধু কম্পিউটার নয়, এর সঙ্গে যুক্ত বিভিন্ন ধরনের পণ্যেও আগ্রহ রয়েছে দর্শকদের। মেলার বিভিন্ন অফার আর মূল্যছাড় রয়েছে এসব পণ্যে। কম্পিউটার সিটির পুরো জায়গায় বিনামূল্যে তারহীন ওয়াইম্যাক্স ইন্টারনেট সেবা দিচ্ছে কিউবি। কিউবি ক্যাম্পাস নামে একটি বিশেষ প্যাকেজও এনেছে মেলায়। এর দাম ৮৫০ টাকা। শিক্ষার্থীরা এ প্যাকেজে ২৫৬ কেবিপিএস গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবে। এছাড়াও মেলায় ২৫৬ স্কাই এবং ৫১২ স্কাই নামে আরও দুইটি বিশেষ প্যাকেজ দিচ্ছে কিউবি। জেএএন অ্যাসোসিয়েটস ক্যাননের এ৫৮০, এ৫৯০, পাওয়ারশট ডি১০, আইএক্সইউএস৯৫, ১০০, ২০০ ইত্যাদি ডিজিটাল ক্যামেরা বিশেষ ছাড়ে বিক্রি করছে। ইওএস ১০০০ডি, ৫০০ডি, ৭ডি, ৫ডি মার্ক-টু এসএলআর ক্যামেরা এবং এফএস ২০০ ও এফএস২২ মডেলের ক্যামকর্ডারও বিশেষ দামে বিক্রি হচ্ছে। দশ দিনের এ মেলা শেষহবে আগামী শনিবার। তাই এখন ক্রেতারা দেখাদেখির পালা শেষকরে পণ্য কেনা শুরু করেছেন।মেলার ওয়েব ও মিডিয়া উপকমিটির আহ্বায়ক এ কে এম মাহমুদুল হাসান খান প্রথম আলোকে জানান, দর্শকদের আগ্রহ আর নানা ধরনের ছাড়-উপহার মিলিয়ে জমজমাটভাবে চলছে মেলা। মেলার বিকিকিনিও যথেষ্ট ভালো। গতকাল বুধবার থেকে মেলায় স্যামসাং ডিজিটাল ছবি প্রতিযোগিতায় নির্বাচিত ছবিগুলো প্রদর্শিত হচ্ছে। কমপিউটার বিচিত্রা সিডি বিক্রির পুরো অর্থ ব্যয় করবে ব্লাড ক্যানসারে আক্রান্ত মুক্তিযোদ্ধার সন্তান রুবেল রহমানের চিকিত্সার জন্য। —বাদল খান