কালাই ডিগ্রি কলেজে কম্পিউটার ল্যাব চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাই উপজেলার আরও একটি কলেজে কম্পিউটার ল্যাব স্থাপন এবং তথ্যভান্ডার খোলা হয়েছে। তথ্যপ্রযুক্তির জ্ঞান শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে স্থানীয় বেশ কটি স্কুল-কলেজে কম্পিউটার ল্যাব ও তথ্যভান্ডার চালুর পর গত শনিবার কালাই ডিগ্রি কলেজেও কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য খোলা হয়েছে ‘ডিজিটাল বাংলাদেশ’ শীর্ষক তথ্যভান্ডার। জয়পুরহাট-২ আসনের দায়িত্বপ্রাপ্ত সাংসদ শাহিন মনোয়ারা হক আনুষ্ঠানিকভাবে এ কম্পিউটার ল্যাবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালাই পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হেলাল উদ্দিন মোল্লা, ডিগ্রি কলেজের অধ্যক্ষ কাজী আবু রায়হান, উপজেলা শিক্ষা ট্রাস্টের মহাসচিব অধ্যক্ষ আমিনুল ইসলামসহ অনেকে। পরে সাংসদ শাহিন মনোয়ারা হক কলেজের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত কর্মশালায় ‘ডিজিটাল বাংলাদেশ’ বিষয়ে হাতেকলমে ধারণা দেন। ল্যাব উদ্বোধন করে শাহিন মনোয়ারা হক বলেন, ‘প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে দেশকে প্রযুক্তিগত দিক থেকে স্বয়ংসম্পূর্ণ হতে হবে; এগিয়ে নিতে হবে দেশের তথ্যপ্রযুক্তিকে। তথ্যপ্রযুক্তিকে এগিয়ে নেওয়া সম্ভব না হলে বর্তমান সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার লক্ষ্য ব্যাহত হবে। —আনোয়ার পারভেজ, কালাই (জয়পুরহাট)