কালাইয়ে ডিজিটাল বাংলাদেশ নিয়ে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও উপজেলা প্রশাসনের উদ্যোগে জয়পুরহাটের কালাই উপজেলায় সম্প্রতি তথ্যপ্রযুক্তির ব্যবহার ও ‘ডিজিটাল বাংলাদেশ’ শীর্ষখ এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান আলোচক জয়পুরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর হাসান ভূঁইয়া বলেন, ‘এ দেশে গ্রামাঞ্চলের স্কুল-কলেজে নিয়োগ পাওয়া অনেক কম্পিউটার শিক্ষক মাউস-মনিটরও ঠিকমতো চেনেন না। তাঁদের দক্ষ করতে হবে।’ সেমিনারে কালাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান, কালাই বাণিজ্যিক কলেজের অধ্যক্ষ তাইফুর রহমানসহ অনেকে বক্তব্য দেন। —কালাই (জয়পুরহাট) প্রতিনিধিনতুন এলসিডি মনিটর