কালিয়াকৈরে ৭৯টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আরও ৭৯টি প্রাথমিক বিদ্যালয়ে গত রোববার বিকেলে ল্যাপটপ কম্পিউটার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) নাছিমা খানম। বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাছরিন, মেজবাহ উদ্দিন, মুরাদ কবীর প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহী।ফজলে এলাহী জানান, উপজেলায় এই নিয়ে ১১৬টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও ৪২টি মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হলো। ওই সব ল্যাপটপের মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক পদ্ধতিতে পাঠদানের সুবিধা পাবে। এ ছাড়া ল্যাপটপ চালানোর জন্য প্রতিটি স্কুলের দুজন করে শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। —কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি