কালিয়াকৈরের ৩১ প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ৩১টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ কম্পিউটার দেওয়া হয়েছে। এ উপলক্ষে গত সোমবার উপজেলা মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল কবীর মুরাদ। বক্তব্য রাখেন গাজীপুর-১ আসনের সাংসদ আ ক ম মোজাম্মেল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মেজবাহ উদ্দিন প্রমুখ। পরে উপজেলার ৩১টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও ৩৩টি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর দেওয়া হয়। পর্যায়ক্রমে বাকি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ল্যাপটপ দেওয়া হবে।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহী জানান, প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার মান বাড়ানোর লক্ষ্যে শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ১১২টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে পাঁচটি বিদ্যালয়ে এর আগে কম্পিউটার দেওয়া হয়েছে। এখন বাকি ১০৭টি বিদ্যালয়ে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর দেওয়া হবে। —কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি