কালের বিবর্তনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাল: ১৯৯৫

তুমি আমাকে ভালোই
বাসো না!
আমি আবার কী করলাম? তোমার সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করলাম, তোমার চিঠির উত্তর দিলাম! তার পরও বলছ ভালোবাসি না?
চিঠির ভেতরে একটা গোলাপ ফুলের পাপড়ি দেওয়ার কথা ছিল! তা তো দিলে না। তুমি আমাকে একদমই ভালোবাসো না।

.
.

সাল: ২০০৫
তুমি আমাকে ভালোই
বাসো না!
তোমার সাথে সাত টাকা মিনিটে আধা ঘণ্টা কথা বললাম, তোমাকে গোলাপ ফুলের পিকচার মেসেজ পাঠালাম। তার পরও বলছ ভালোবাসি না?
তোমার সাথে যে আমি মিসড কল মিসড কল খেলি! কই তুমি তো আমাকে আমার মিসড কলের রিপ্লাই দিলে না! তুমি আমাকে একটুও ভালোবাসো না!

মডেল: রিমি করিম ও সুজাত শিমুল
মডেল: রিমি করিম ও সুজাত শিমুল

সাল: ২০১৫
তুমি আমাকে ভালোই বাসো না!
তোমার সাথে ভাইবার, স্কাইপে ভিডিও চ্যাট আর হোয়াটসঅ্যাপে অডিও চ্যাট করলাম, ফেসবুকে মেসেজ পাঠালাম। তার পরও বলছ ভালোবাসি না?

আমি যে তোমাকে ঘুম থেকে উঠে হোয়াটসঅ্যাপে একটা সেলফি সেন্ড করলাম, কই তুমি তো ‘হাউ কিউট! গুলু গুলু!’ বললে না! ইমোতেও তো আমাকে একটা ফোন দিলা না। তুমি আমাকে একটুও ভালোবাসো না!

মডেল: রিমি করিম ও সুজাত শিমুল
মডেল: রিমি করিম ও সুজাত শিমুল