কালোটাকা সাদা করার উপায়ের খোঁজ গুগলে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের অনেকেই গুগলে কালোটাকা সাদা করার পথ খুঁজছে
ভারতের অনেকেই গুগলে কালোটাকা সাদা করার পথ খুঁজছে

ভারতে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল ঘোষণা করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাল নোট ও কালোটাকার সরবরাহ রুখতেই এ ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। তাঁর ঘোষণার পরপরই ভারতের অনেকেই গুগলে গিয়ে অনুসন্ধান শুরু করেছেন-কীভাবে কালোটাকা সাদা করা যায়?

সম্প্রতি ভারত থেকে যেসব বিষয় গুগলে অনুসন্ধান করা হচ্ছে, এর মধ্যে শীর্ষ পর্যায়ে চলে আসে ‘হাউ টু কনভার্ট ব্ল্যাক মানি টু হোয়াইট মানি’ শীর্ষক প্রশ্নটি।

কালোটাকা সাদা করার উপায় বিষয়টি আবার অনুসন্ধানের দিক থেকে শীর্ষে রয়েছে মোদির রাজ্য গুজরাট।

এরপর রয়েছে মহারাষ্ট্র ও হরিয়ানা। এদিকে প্রশ্নটি যদি ‘হাউ টু কনভার্ট ব্ল্যাক মানি?’ বা কীভাবে কালোটাকা বদলাব? প্রশ্নটি দিয়ে গুগলে সার্চ করার দিক থেকে শীর্ষে আছে হরিয়ানা আর তারপরেই আছে গুজরাট। এ ছাড়া তালিকায় পাঞ্জাব ও দিল্লির নামও আছে।

এ ছাড়া ভারত সরকারের নতুন মুদ্রার পরিকল্পনা নিয়েও অনেকেই গুগলে অনুসন্ধান করছেন।


বর্তমানে ভারতে ২৭ কোটি ৭০ লাখ ইন্টারনেট ব্যবহারকারী রয়েছেন। তথ্যসূত্র: এনডিটিভি অনলাইন