কিউবি গ্রাহকদের জন্য নতুন সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন প্যাকেজের মূল্য কমিয়ে গ্রাহকসেবায় নতুন সুবিধা চালু করেছে ওয়াইম্যাক্স সেবাদাতা প্রতিষ্ঠান কিউবি। ‘পাম্প অব দ্য ভলিউম’ নামের বিশেষ প্যাকেজের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। গত শনিবার ঢাকার একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে নতুন এ প্যাকেজের বিষয়ে বিস্তারিত জানানো হয়। এতে কিউবির বর্তমান অবস্থাসহ প্যাকেজের নানা বিষয় তুলে ধরেন কিউবির ব্র্যান্ড এবং যোগাযোগপ্রধান তাসনীম আইউব। তিনি বলেন, ‘গ্রাহকদের আরও উন্নত সেবা প্রদানের লক্ষ্যেই কিউবির বিদ্যমান প্যাকেজগুলো সংশোধন করা হয়েছে।’ তিনি উল্লেখ করেন, কিউবির গ্রাহকসংখ্যা বর্তমানে ১ লাখ ৫০ হাজারের বেশি। বর্ধিত গ্রাহকসংখ্যা ধরে রাখতে তাঁরা এই নতুন প্যাকেজ প্ল্যানের পরিকল্পনা করেছেন। নতুন প্যাকেজের আওতায় পোস্ট পের ক্ষেত্রে ৫১২ কেবিপিএস ২ গিগাবাইট, ৪ গিগাবাইট, ৮ গিগাবাইট, ১৬ গিগাবাইট, স্কাই এবং স্কাই প্লাস ব্যবহারের ক্ষেত্রে মাসিক খরচ হবে যথাক্রমে ৫০০, ৭৫০, এক হাজার, এক হাজার ২০০, এক হাজার ৫০০ এবং দুই হাজার ৫০০ টাকায়। এ ছাড়া ১ এমবিপিএস, ২ এমবিপিএস, ৪ এমবিপিএস ব্যবহারের ক্ষেত্রেও খরচ কমবে। ৫১২ কেবিপিএসের প্রি পে গ্রাহকেরাও সাত দিনের জন্য ১০০ টাকায় ৩৭৫ এমবি, ৩০ দিনের জন্য ৪০০ টাকায় ১.৭৫ জিবি ও ৩০ দিনের জন্য ৭০০ টাকায় ৩.৭৫ জিবি ব্যবহার করতে পারবেন। —রাফাত জামিল