কিউবি ল্যাপটপ মেলায় সাশ্রয়ী পণ্যে আগ্রহ
২২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া কিউবি মেলার চতুর্থ দিনে সাশ্রয়ী পণ্যে আগ্রহী দর্শকদের ভীড় দেখা গেছে। মেলার সময় বেড়েছে একদিন। মেলা চলবে ২৬ জানুয়ারি রাত ৮ টা পর্যন্ত ।সাশ্রয়ী নোটবুক, ট্যাবলেট আর নতুন পণ্যের তথ্য জানতে আগ্রহী মেলার দর্শকরা। মেলায় ১০ হাজার থেকে ২০ হাজার টাকার মধ্যে ট্যাবলেট, ২০ থেকে ৪০ হাজারে ল্যাপটপ পাওয়া যাচ্ছে। হালকা-পাতলা মডেলের আলট্রাবুকে আগ্রহ থাকলেও এর দাম অনেকেরই হাতের নাগালে নেই।মেলার আয়োজকেরা জানিয়েছেন, চতুর্থ দিনেও জমজমাট আয়োজনে চলছে কিউবি ল্যাপটপ মেলা। নানা ছাড় আর উপহারে ল্যাপটপ কিনছেন অনেকেই। এবারের ল্যাপটপ মেলায় দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে আলট্রাবুকের মতো হালকা-পাতলা ল্যাপটপ। নতুন পণ্যের মধ্যে রয়েছে উইন্ডোজ ৮ নির্ভর ল্যাপ-ট্যাব, নতুন আলট্রাবুক।মেলার চতুর্থ দিনের আয়োজনকিউবি ল্যাপটপ মেলায় চতুর্থ দিনে ‘টেকিং ফ্রিল্যান্সিং টু নেক্সট হাইট’ শিরোনামে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে ফ্রিল্যান্সিং ও তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ফ্রিল্যান্সাররা। মেলার অফারমেলায় এসার, আসুস, এইচপি, ইন্টেল, স্যামসাং, গিগাবাইট, তশিবা, অ্যাপল, লেনোভো, এমএসআই, বিজয়সহ প্রায় সব ব্র্যান্ডের ল্যাপটপ, ট্যাবলেট কম্পিউটার, ওয়াইম্যাক্স ইন্টারনেট ডিভাইস ও এন্টিভাইরাস বিশেষ অফারে পাওয়া যাচ্ছে।মেলায় গ্যাজেট গ্যাং ৭ তাদের ট্যাবলেটে পাঁচ হাজার টাকা ছাড় দিচ্ছে। মেলায় ১০ হাজার ৪৯০ টাকায় ৭ ইঞ্চি ট্যাবলেট বিক্রি করছে ইন্টারনেট বিজ।মেলার আসুস প্যাভিলিয়নে মডেল ভেদে সর্বনিম্ন ২২ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১ লাখ ৪৬ হাজার ৫০০ টাকার মধ্যে ল্যাপটপ পাওয়া যাচ্ছে। ডেলের প্যাভিলিয়নে মডেল ভেদে সর্বনিম্ন ৩৬ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৬২ হাজার টাকায় ডেল ল্যাপটপ পাওয়া যাচ্ছে। মেলায় এইচপির মিনি নোটবুক পাওয়া যাচ্ছে ২৩ হাজার টাকায়, এসারের অ্যাসপায়ার ব্র্যান্ডের নেটবুক পাওয়া যাচ্ছে ২৬ হাজার টাকায়।মেলায় আকর্ষণীয় অফার নিয়ে এসেছে কিউবি। মেলা থেকে কিউবির প্রিপেইড সংযোগ কিনলে প্রতি রিচার্জে ডবল ভলিউম অফার দিচ্ছে। পোস্ট পেইড মডেমে ১০০০ টাকা পর্যন্ত ছাড় এবং এক মাসের ডবল ভলিউম অফার দিচ্ছে কিউবি।মেলায় নির্দিষ্ট ৪ টি মডেলের স্যামসাং ল্যাপটপের সাথে রয়েছে ৪৬ ইঞ্চি এলইডিটিভি জিতে নেওয়ার সুযোগ। তোশিবা ল্যাপটপের সঙ্গে রয়েছে গিফট ভাউচার। মেলায় বিজয় ডিজিটালের স্টলে এন্ড্রয়েড স্মার্ট ফোন-এ বিজয় ব্যবহার করার কৌশল দেখানো হচ্ছে। এছাড়া বাংলা ল্যাপটপ, বাংলা ট্যাব, বাংলা সফটওয়্যার ও বিজয় শিশুশিক্ষা নিয়ে বিভিন্ন আয়োজন রয়েছে বিজয় এর স্টলে। মেলায় গিগাবাইট ও এএমডির রয়েছে ফ্রি গেমিং জোন রয়েছে। প্রতিযোগিতায় যেকোনো গেমার গেম খেলার জন্য বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে পারবেন। কল অব ডিউটি, ফিফা ১১ এবং নিড ফর স্পিড এই তিনটি গেম বিজয়ী ২০ হাজার টাকা পুরস্কার পাবেন। মেলার টিকিট বিকাশেমেলায় বিনামূল্যে প্রবেশ করার সুযোগ রয়েছে। মেলায় প্রবেশ করতে হলে মেলার টিকিট কাউন্টারের পাশেই রয়েছে বিকাশের স্টল। সেখানে অ্যাকাউন্ট খুললেই মেলার ঢুকতে টাকা লাগছে না। বিকাশ অ্যাকাউন্ট খুলতে সঙ্গে আনতে হবে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, পাসপোর্ট সাইজ ছবি আর মোবাইল ফোন। অবশ্য অ্যাকাউন্ট না খুললে মেলার প্রবেশ মূল্য বিশ টাকা। মেলার স্পনসর মেলার টাইটেল স্পনসর ওয়াইম্যাক্স ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান কিউবি। কো-স্পনসর হিসেবে রয়েছে ল্যাপটপ ব্র্যান্ড এসার, আসুস, এইচপি এবং স্যামসাং। মেলার টিকিট বুথ স্পনসর হিসেবে আছে মোবাইলে অর্থ লেনদেন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ। এছাড়া পার্টনার হিসেবে রয়েছে এবিসি রেডিও, আজকের ডিল, এখনই ডটকম, বিডিওএসএন, ট্রন এবং ওরাটর পিআর।