কিউবির আলোকচিত্র প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারহীন ওয়াইম্যাক্স ইন্টারনেট সংযোগদাতা কিউবি বাংলা নববর্ষ ১৪১৯ উপলক্ষে আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করেছে। ‘কিউবি বৈশাখী ক্লিকবাজ কনটেস্ট’ নামের এ আয়োজনে যে কেউ অংশ নিতে পারবেন। প্রথম স্থান অর্জনকারী পাবেন ‘অ্যাপল ম্যাকবুক এয়ার ও আইফোন ৪’। দ্বিতীয় পুরস্কার ‘আইপ্যাড ২ ও আইফোন ৪’ এবং তৃতীয় পুরস্কার হিসেবে আছে ‘আইপ্যাড ২ ও কিউবি পকেট মাই-ফাই’। এই প্রতিযোগিতায় ছবি জমা দিতে হবে ফেসবুকের কিউবি পেইজে (www.facebook.com/qubeezone)। জমা দেওয়ার শেষ দিন আজ ২১ এপ্রিল। আলোকচিত্রগুলো হতে হবে চলতি বছরের অর্থাৎ ১৪১৯ সালের পয়লা বৈশাখের। ফেসবুকে লাইক এবং পরে বিচারকদের দেওয়া নম্বর সমন্বয় করে ফলাফল ঘোষণা করা হবে। —বিজ্ঞপ্তি