কিউবির নতুন উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবহারকারীদের জন্য নতুন উদ্যোগ নিয়েছে ওয়াইম্যাক্স সেবাদাতা প্রতিষ্ঠান কিউবি। ‘রিলেশনশিপ মডেল’ শীর্ষক এ উদ্যোগের মাধ্যমে নতুন কিউবি মাসিক প্যাকেজ ব্যবহারকারীরা শুধু এক ধরনের সেবা (সার্ভিস টাইপ) বেছে নেবেন এবং এ জন্য অর্থ পরিশোধ করবেন। নতুন এ অফারটি শুরু হবে দুই হাজার ৫০০ টাকা থেকে। এ মডেলের আওতায় ব্যবহারকারীরা পাবেন কার্যকরী একটি মডেমের জন্য ৩৬ মাসের নিশ্চয়তা। এ ছাড়া যেকোনো অফার পরিবর্তনও করা যাবে। কিউবির প্রধান বিপণন কর্মকর্তা ফিরোজ আহমেদ বলেন, ‘গ্রাহকসেবা উন্নততর করতে কিউবির এমন উদ্যোগ।’ নতুন এ অফারটি বর্তমান মাসিক ব্যবহারকারীরাও কিছু অর্থের বিনিময়ে নিতে পারবেন। বিস্তারিত জানা যাবে www.facebook.com/QubeeZone ঠিকানার ওয়েবসাইটে। —বিজ্ঞপ্তি