কিউবির নতুন প্যাকেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়াইম্যাক্স ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান কিউবি গ্রাহকদের জন্য আজ ১ আগস্ট থেকে ‘সুষ্ঠু ব্যবহার নীতিমালা (ফেয়ার ইউসেজ পলিসি)’ প্রবর্তন করেছে। মাসের যেকোনো সময়েই ইন্টারনেট ব্যবহারের সীমা মাসিক ৫১২ কেবিপিএস স্কাই প্যাকেজে ৩০ গিগাবাইট, ১ এমবিপিএস স্কাই প্যাকেজে ৩৫ গিগাবাইট ও ২ এমবিপিএস স্কাই প্যাকেজে ৪০ গিগাবাইট অতিক্রম করলে কিউবি-সংশ্লিষ্ট গ্রাহককে ‘ফেয়ার ইউসেজ পলিসি’ (এফইউপি) শীর্ষক নীতিমালার আওতায় নিয়ে আসা হবে। এ ক্ষেত্রে মাসের পরবর্তী দিনগুলোর জন্য সেসব গ্রাহকের ইন্টারনেট গতি কমিয়ে ১২৮ কেবিপিএসে নামিয়ে আনা হবে। বিল করার পরবর্তী সময়ের শুরুতেই উল্লিখিত ধরনের গ্রাহকদের জন্য ইন্টারনেট গতি আগের মতো হয়ে আসবে। বিস্তারিত তথ্য জানা যাবে : www.qubee.com.bd/get-qubee/packages ঠিকানা ওয়েবসাইটে। —বিজ্ঞপ্তি