কিউবির পাশাপাশি আসছে অজের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিউবির পাশাপাশি করপোরেট গ্রাহকদের জন্য অজের নামে নতুন ব্র্যান্ডের ঘোষণা দিয়েছে অজের ওয়্যারলেস ব্রডব্যান্ড বাংলাদেশ। ছবি: সংগৃহীত
কিউবির পাশাপাশি করপোরেট গ্রাহকদের জন্য অজের নামে নতুন ব্র্যান্ডের ঘোষণা দিয়েছে অজের ওয়্যারলেস ব্রডব্যান্ড বাংলাদেশ। ছবি: সংগৃহীত

কিউবির পাশাপাশি করপোরেট ইন্টারনেট গ্রাহকদের জন্য নতুন ব্র্যান্ড ‘অজের’ ঘোষণা দিয়েছে অজের ওয়্যারলেস ব্রডব্যান্ড বাংলাদেশ লিমিটেড। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এ ব্র্যান্ডের ঘোষণা দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল হায়দার। 

ফয়সাল হায়দার প্রথম আলোকে বলেন, করপোরেট গ্রাহকদের জন্য অজেরকে তাঁরা ‘বেটার বিজনেস ইন্টারনেট’ বলছেন। এতে নির্ভরযোগ্য ইন্টারনেট সুবিধা পাবেন গ্রাহক। এতে ইন্টারনেট ব্যবস্থাপনায় প্রতিবন্ধকতা হিসেবে থাকা ইন্টারনেট ড্রপ-আউট, সংযোগ বিচ্ছিন্ন হওয়া, গতি স্বল্পতা দূর হবে। এ সেবা দিতে উচ্চ ক্ষমতার ওয়্যারলেস সেবার সঙ্গে বিশেষভাবে নির্বাচিত ফাইবার অপটিকস সংযুক্ত করা হবে। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে এ সেবা চালু হচ্ছে।

অজের ২০০৯ সাল থেকে দেশে ওয়াইম্যাক্স সেবাদাতা হিসেবে কাজ করছে। অজেরের পরিচিত একটি ব্র্যান্ড হচ্ছে—কিউবি। বর্তমানে কিউবির দেড় লাখের বেশি গ্রাহক রয়েছে।